1. themescell@gmail.com : admi2018 :
২১ মার্চ, ২০২৬, রাত ৪:০৬
সংবাদ শিরোনাম :

পবিত্র মাহে রমজানে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ১২, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
  • 414 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রতি বছরের ন্যায় এবারও আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় ১২ এপ্রিল বুধবার সকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া’র সভাপতিত্বে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রিয়াজুল হক।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, শিক্ষা বিষয়ক সচিব ইফতে সাম ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী মঞ্জুর বকুল, ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের স্কুল প্রতিনিধি সায়েম কবীর, পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদা পারভিন পান্না সহ কবি জান্নাতুল ফেরদৌস ও কবি মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী-পুরুষকে ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো পবিত্র কোরআন শরীফ, নূরানী কায়দা, নূরানী নামাজ শিক্ষার বই, রেহাল ও টুপি। পরিশেষে ঈদ পুনর্মিলনীর আহ্বান জানিয়ে সকল মানবিক স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভাবে কাজ করতে বলা হয়।

ইসলামী মূল্যবোধে মানবিক কার্যক্রমে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগী হিসেবে ছিলেন মোঃ মাসুদ পারভেজ মাসুম, তাফহিম রাসেল রনি, ফয়সাল ইসলাম, আজহারুল হক, কেএম নাজিম, রাকিব আহসান, আলমগীর হোসেন আলম, নজরুল ইসলাম, কামরুল হাসান সুমন, রিয়াজ উদ্দিন টিটু, শাহানারা আক্তার শানু ও সজিব সিদ্দিকীসহ অন্যান্য।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »