1. themescell@gmail.com : admi2018 :
১৬ মার্চ, ২০২৬, রাত ১০:৫২
সংবাদ শিরোনাম :

সৃজনশীল ব্যক্তিদের নিয়ে লেখক মূল্যায়ন সভা করলো মানব কল্যাণ পরিষদ

M A Mannan
  • আপডেট : জুলাই, ৩১, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ
  • 275 বার দেখা হয়েছে

সাহিত্য সাংস্কৃতিক ও সৃজনশীলতায় লেখক হওয়ার গল্প শোনার মাধ্যমে লেখক মূল্যায়ন সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। গত ৩০ জুলাই শনিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারে সহযোগিতায় লেখক মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে লেখক বলছি শিরোনামে মূল্য বক্তব্য উপস্থাপন করেন প্রাবন্ধীক কামাল সিদ্দিকী। তিনি তার লেখক হওয়ার গল্প তুলে ধরে জীবনের উল্লেখ্য যোগ্য স্মৃতিময় ঘটনাগুলো প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পড়েন। প্রাণবন্ত সৃজনশীল সভায় আলোচনা করেন ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, ইনসিয়ার চেয়ারম্যান সায়মা শাহিদা ইসলাম ও গল্পকার মোহাম্মদ আল মনির ভূঁইয়া। স্বরচিত লেখা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়েশা আক্তার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, কবি আনিছুল হক হীরা, আমেনা বেগম সোনিয়া, মাকছুদা ইয়াছমিন, সালমা ডলি, মিথুন খান, শিপন হোসেন মানব, ইয়াকুব কামাল, নাজমুল হোসাইন খান, মামুন বাবুল, আবুল কালাম আজাদ ও মোঃ জান্নাতুল ফেরদৌস। পুঁথি পাঠ করেন মোঃ আল আমিন বৈরাগী। সংগীত পরিবেশন করেন রোকসানা পারভীন পিংকি ও পুজা রানী মহন্ত। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের বন্ধুত্বের বন্ধনে সেতু বন্ধন রচনায় শব্দ সৈনিকদের পাশে থাকা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ বলেন, সৃজশনশীল মানুষদের বিপদে আপদে এবং অসুস্থতায় রোগীদের পাশে থাকা সহ লেখকদের সার্বিক কল্যাণে কাজ করবে সংগঠনটি। তাই সাথে থাকুন পাশে পাবেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »