1. themescell@gmail.com : admi2018 :
২১ মার্চ, ২০২৬, রাত ৪:০৪
সংবাদ শিরোনাম :

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে -খেলাফত মজলিস

M A Mannan
  • আপডেট : অক্টোবর, ২০, ২০২৩, ৪:২০ অপরাহ্ণ
  • 356 বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেছেন, ইসরাইল গত দু’সপ্তাহ ধরে গাজায় যেভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশু হত্যা করে চলছে তা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। গত দু’দিন আগে একটি হাসপাতালে বোমা নিক্ষেপ করে ইসরাইলী বাহিনী সহস্রাধিক চিকিৎসারত মানুষকে হত্যা করেছে। ইসরাইল গাজায় এভাবে একের পর এক নৃশংসতা ও বর্বরতা চালিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব ইসরাইলকে মদদ দিয়ে যাচ্ছে। তাদের মানবাধিকারের বুলি মুসলমানদের জন্য নয়।
এই মুহূর্তে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ইসরাইলী হামলা বন্ধের পদক্ষেপ গ্রহণ করুন এবং বিপর্যস্ত গাজাবাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আজ ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে খেলাফত মজলিস নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
২০ অক্টোবর শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাষাঢ়া চত্বর হয়ে ঐতিহাসিক ডিআইটি মসজিদে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম।
মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল ইসলামী যুব মজলিসের মহানগর আহবায়ক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা আহবায়ক ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, জেলা সেক্রেটারি মুহাম্মাদ শাহ নেওয়াজ প্রমুখ।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »