1. themescell@gmail.com : admi2018 :
২১ মার্চ, ২০২৬, রাত ৪:০৬
সংবাদ শিরোনাম :

জয়ী হয়ে শিল্পী সমিতিতে এসে যে ঘোষণা দিলেন ডিপজল

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ২১, ২০২৪, ২:৫৪ অপরাহ্ণ
  • 393 বার দেখা হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বড় চমক দেখিয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া মোট প্রার্থীর তিনজন ছাড়া বাকি সবাই জিতেছেন এই প্যানেল থেকে।

গত শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার (২১ এপ্রিল) শিল্পী সমিতিতে পা রাখেন মিশা-ডিপজল। সমিতিতে গিয়ে সপ্তাহে দুদিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন সাধারণ সম্পাদক ডিপজল।

ডিপজল বলেন, ‘আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া। ২৩ এপ্রিলের পর সপ্তাহে দুদিন ডাক্তার আসবেন সমিতিতে। আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধও দেব। এটাই আমাদের প্রথম কাজ। এর পরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাআল্লাহ।’

গত শুক্রবার ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় ৫টা ৩০ মিনিটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »