1. themescell@gmail.com : admi2018 :
২২ মার্চ, ২০২৬, বিকাল ৩:১২
সংবাদ শিরোনাম :

ঈদে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরির রেসিপি

M A Mannan
  • আপডেট : মে, ১৪, ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ণ
  • 519 বার দেখা হয়েছে

ঈদের সকালে মিষ্টিমুখ না করলে ঈদ আনন্দ উপভোগ্য হয় না। আর বিভিন্ন সেমাইয়ের মধ্যে লাচ্ছা সেমাই খেতে সবাই পছন্দ করেন। তবে লাচ্ছা সেমাই রান্না করতে গেলে সামান্য উনিশ-বিশ হয়েই যায়।

কখনো দুধ কম হওয়ায় সেমাই একবারেই শুকিয়ে যায় আবার কখনো সেমাই একেবারে গলে যায়। তাই অনেক গৃহিণীরাই লাচ্ছা সেমাই রান্নার সময় বেশ চিন্তিত থাকেন।

তবে জানেন কি সহজ উপায়েই এ সমস্যার সমাধান করা সম্ভব। ঈদে খুব কম সময়েই পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করে নিতে পারবেন সহজেই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. ঘি ২ টেবিল চামচ
২. বাদাম কুচি আধা কাপ (পেস্তা ও কাজু বাদাম)
৩. কিসমিস ২ টেবিল চামচ
৪. লাচ্ছা সেমাই ২০০ গ্রাম
৫. গুঁড়ো দুধ ১ কাপ
৬. চিনি স্বাদমতো
৭. তরল দুধ ৫ কাপ
৮. এলাচ ৩টি
৯. কেওড়া জল ১ চা চামচ
১০. ঘি ১ টেবিল চামচ

tip
পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে বাদাম কুচি ও কিসমিস ভেজে নিন। এরপর এর মধ্যে সেমাই, গুঁড়ো দুধ ও চিনি মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।

ভালোভাবে না নাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা বাদামি রং না আসা পর্যন্ত মাঝারি আঁচে ভাজুন। এবার যে বাটিতে সেমাই পরিবেশন করবেন; সেই বাটিতে ভাজা সেমাই ঢেলে নিন।

এবার আরেকটি পাত্রে উচ্চ তাপে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দুধে বলক চলে আসলে জ্বাল কমিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। তবে খুব বেশি ঘন করবেন না।

এরপর কেওড়া জল ও সামান্য ঘি ছিটিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। কয়েক মিনিট পর সেমাইয়ের উপর দুধ ঢেলে দিন। সেমাই ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে পরিবেশন করুন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »