1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, সকাল ৭:০৫
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে ৪৭ লাখ ৭০ হাজার টাকা যুব ঋণ সহায়তা পাচ্ছে ৮২ জন নারী ও পুরুষ

M A Mannan
  • আপডেট : আগস্ট, ১৪, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
  • 317 বার দেখা হয়েছে

দেশের বেকার ও অর্ধবেকারদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। জাতীয় শোক দিবস ১৫ আগষ্টে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুব ঋণ সহায়তা পাচ্ছে জেলার ৮২ জন নারী পুরুষ। নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় এই ঋণ বিতরণ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর শুধু ঋণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুবদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা বলেন, উল্লেখ্য যে, গত ৭ই আগষ্ট ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় জেলা যুব ঋণ অনুমোদনের কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। যুব ঋণ কমিটির ৯ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।তার মধ্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ।

এবার যারা যুব ঋণ সহায়তা পাচ্ছেন তারা হলেন, আব্দুল লতিফ খান, সুমাইয়া প্রধান ভাবনা, ফারজানা আক্তার, আয়শা ভূঁইয়া, জাকিয়া আক্তার, সোমা আক্তার, মাহমুদা আক্তার, গোলাম মোক্তাদির, শাহরিয়ার আহমেদ সাকিন, মনির হোসেন, সাদিয়া ইসলাম, ইবনে ইউসুফ চমক, মো: জহিরুল ইসলাম, বিলকিস আক্তার, সুদীপ চন্দ্র মিত্র, মামুন মোল্লা, আমেনা আক্তার, আল মামুন, নেয়ামুল করীম, কবীর হোসেন খান, মাসউদুর রহমান, রিনা আক্তার, নবীর হোসেন, আল আমিন, শাহীন কামাল, মোঃ সোহেল, মরিয়ম খান, ফারহানা আফরিন, রিজওয়ান রিমন, জাহানারা হক মুন্নি, রাহাত কবীর সায়েম, শিউলি আক্তার, মোঃ ফারুক ভূঁইয়া, নাসরিন সুলতানা, হারুন অর রশিদ দেওয়ান, ফয়সাল আহমেদ ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, আরিফুর ভূঁইয়া, কাউসার হোসেন, জোবায়ের ইসলাম, গোলজার হোসেন, তাসলিমা বেগম, মোসাম্মৎ জান্নাতী, কামরুল ইসলাম, পারুল বেগম, রোকেয়া আক্তার, শ্রীমতি রীতা রানী, মামুনুর রহমান পলাশ, ফাতেমাতুজ জোহরা, রেশমা, নাইমুর রহমান ইমন ও শামীমা প্রমূখ।

যুবদের প্রশিক্ষিত করার বিষয়ে উপ-পরিচালক বলেছেন, দেশের প্রধান চালিকাশক্তি যুব সমাজ।তারা প্রয়োজন মাফিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করলেও ঋণ সহায়তা সবার কাছে পৌঁছে না। এরই মধ্যে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মী ও উদ্যোক্তা ঋণ হিসেবে যুবদের মাঝে মোট ৪৭ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হবে। মোট ৮২ জনের মধ্যে ৪১ জন নারী ও ৪১ জন পুরুষ এই সুবিধা পাচ্ছেন।

ঋণ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বলে এই কর্মকর্তা জানান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »