1. themescell@gmail.com : admi2018 :
৪ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ২:২৮
সংবাদ শিরোনাম :

দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে সরকার: খেলাফত মজলিসের সমাবেশে ড. মোস্তাফিজুর

M A Mannan
  • আপডেট : আগস্ট, ১২, ২০২২, ২:১৮ অপরাহ্ণ
  • 307 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: শুক্রবার বাদ আছর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল।

অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ আর সহ্য করতে পারছে না। সাধারণ মানুষের খোঁজ খবর নিন। মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এর মধ্যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। এতে দেশের মানুষ বিক্ষুব্ধ। মানুষ রাজ পথে নামলে ক্ষমতা টিকাতে পারবেন না। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের মানুষ বরদাশত করবে না। সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের বৃদ্ধিকৃত মূল্য বাতিল করুন।

জেলা সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুঁইয়া, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে চাষাঢ়া হয়ে ঐতিহাসিক ডিআইটি চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় আগামী ১৯ আগস্ট প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, আব্বাস সিকদার, জেল সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, বায়তুলমাল সম্পাদক আলম আদনান, খেলাফত মজলিসের মহানগর প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »