1. themescell@gmail.com : admi2018 :
৩ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১০:২৮
সংবাদ শিরোনাম :

পাগলায় তুচ্ছ ঘটনায় ৫ জনকে পিটিয়ে আহত, বাড়ীতে হামলা, ভাংচুর: ফতুল্লা থানায় অভিযোগ

M A Mannan
  • আপডেট : জুলাই, ১২, ২০২২, ৫:১৯ পূর্বাহ্ণ
  • 363 বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ জন নিরীহ বাসিন্দাকে কাঠের হাতল, লাঠি, রড, পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসী প্রকৃতির কয়েকজন। ১১ জুলাই দুপুর ১ টার দিকে ফতুল্লার পাগলার নিশ্চিতপুর এলাকার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারের সামনে এই মারধরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পুর্ব শাহী বাজার এলাকার ফাহিম মুন্তাসির (১৮)। এসময় ফাহিমের নিকটাত্মীয়সহ আরো ৪-৫ জন আহত হন।

এ ঘটনায় ফাহিমের বাবা জাকির হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায়, জাকিরের ছেলে ফাহিম এবং টুটুল (১৮) নিশ্চিন্তপুর এলাকার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারের সামনের মাঠে মোবাইলে লুডু খেলাবস্থায় পুর্ব শাহী বাজার এলাকার তাইসি (২০) এর সাথে টুটুলের গায়ে ধাক্কা লাগে, এসময় তাইছি গালাগালি করতে থাকলে ফাহিম মধ্যস্ততা করলে তাইসি ঐ এলাকার টাইগার ফরহাদ, আলী আরশাদ, শিহাব, জগা সজীব, হাসান, তুর্য, সাদেক, মাদক সম্রাট লিমন, সজলসহ আরো ৭- ৮ কে ডেকে নিয়ে টুটুল ও ফাহিমকে রড, পাইপ, লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটায়, একপর্যায়ে ফাহিম ঘটনাস্থল সংলগ্ন মায়ের দোয়া কমিউনিটি সেন্টারের ভিতরে নিয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ফাহিমের ডাক চিৎকারে তার ফুফাতো ভাই আল আমিন (৩০), দুই চাচা নজির (৩৫), আমির (৩৮) এবং রুবেল (২৮) কমিউনিটি সেন্টারে পৌঁছলে তাদেরকেও বেধরক পিটানো হয়। পরে এলাকাবাসী এসে সকলকে উদ্ধার করে এবং ফাহিমকে ভালো চিকিৎসার নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

অভিযুক্তরা সকলেই এলাকার ত্রাস এবং সকলের নামেই থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পরে বিবাদীরা আবারো জাকিরের আত্মীয়, পরিচিজনদের বাড়ীতে হামলা চালায়, ভাংচুর করে, এসময় কয়েকজন আহত হয় বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ফতুল্লা থানায় আরো কয়েকটি অভিযোগ, মামলা হতে পারে বলে আহত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়। এদিকে অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম জানায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »