1. themescell@gmail.com : admi2018 :
২২ মার্চ, ২০২৬, রাত ১২:৩৩
সংবাদ শিরোনাম :

নাসিক মেয়র প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ: সিদ্ধিরগঞ্জে দেয়াল ঘড়ির ব্যাপক সাড়া

M A Mannan
  • আপডেট : জানুয়ারি, ৪, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ
  • 383 বার দেখা হয়েছে

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত মেয়র প্রার্থী এমবিএম সিরজুল মামুন বলেছেন, ন্যায় ভিত্তিক ও জনকল্যাণ মূলক সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষে নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ গড়তে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের দলীয় নেতাকর্মীদের বাইরেও মাঠ পর্যায়ে অনেকেই কাজ করছেন। জনগণের পক্ষ থেকে আমরা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।

মঙ্গলবার ৪ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ গোদনাইল ১০ নং ওয়ার্ডে গণসংযোগের সময় মেয়র প্রার্থী সিরাজুল মামুন সাংবাদিকদের সাথে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগকালে সিরাজুল মামুন আরও বলেন, আমরা নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মূল কাজ হবে হতদরিদ্র যারা আছেন তাদের জন্য কাজ করা এবং তাদের স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা। পরিবর্তনের পক্ষে জনগণ দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিবে ইনশাল্লাহ।

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট এবং বাড়ি ঘরে সহ পথচারীদের সাথে
দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ। গণসংযোগে নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক হাফেজ কবির হোসাইন, মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ সভাপতি অধ্যাপক শাহ আলম, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল গণি, খন্দকার হাফেজ আওলাদ,ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক সভাপতি শাব্বির আহম্মেদ সহ আরও উপস্থিত ছিলেন হানিফ বাবুল, কামরুল হাসান পায়েল প্রমুখ।

দেয়াল ঘড়ি প্রতীকে গণসংযোগকালে মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন সহ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, মাদক, সন্ত্রাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক অবক্ষয় রোধ থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আগামী ১৬ই জানুয়ারি দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে জনগণ একটি সুন্দর নগরী গড়ে তোলার সুযোগ করে দিবে ইনশাল্লাহ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »