1. themescell@gmail.com : admi2018 :
২ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১:৩৮
সংবাদ শিরোনাম :

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

M A Mannan
  • আপডেট : জানুয়ারি, ১৭, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ
  • 869 বার দেখা হয়েছে

জীবন কখন কোথায় নিয়ে মানুষকে দাঁড় করায় তা বলা মুশকিল। ভাগ্যের নির্মম পরিহাসে অনেক বাস্তবতাকে মেনে নিতে হয়, যা রূপকথাকেও হার মানায়। তেমনি এক করুণ পরিণতির শিকার নারীর সন্ধান মিললো রাজধানীতে।

অভিজাত পরিবারের সন্তান তিনি। বাবা সাবেক বিচারপতি। তার এক মেয়ে নায়িকা। ছেলেরাও বেশ ভালো অবস্থানে রয়েছেন। অথচ ওই নারী রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। সঙ্গী তার কিশোরী মেয়ে।

ওই নারীর বুকে ঝুলছে প্ল্যাকার্ড। সেখানে লেখা, ‘সাহায্যের আবেদন…. আমরা বাঁচতে চাই, আমি পড়াশোনা করতে চাই…. সাহায্যের হাত বাড়িয়ে দিন….’

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি ফেসবুকে আপলোড করা হয়েছে মজার টিভি নামের একটি পেজ থেকে। সে ভিডিওতে ওই নারীকে বলতে শোনা গেছে, তার নায়িকা মেয়ের নাম অবনী। তিনি একজন ইয়াবার ডিলারের সঙ্গে থাকেন। তার ছেলের নাম অনিন্দ্য। তিনি চার বছর ধরে পথে পথে ঘুরে ভিক্ষা করছেন।

অভিজাত পোশাক ও মার্জিত ভাষায় কথা বলা ওই নারী কিছুতেই তার বাবার নাম বলতে চাননি। তার কাছে বাবার নাম জানতে চাইলে তিনি জবাবে বলেন, ‘প্রশ্নই আসে না। আমার জীবন চলে, আমি সারা জীবন না খেয়ে থাকি তারপরও উনার নাম আমার মুখে আসবে না। এতোটা অমানুষ, লাইফ সাপোর্ট থেকে আসার পরও ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুমি কেমন আছ।

কিন্তু আমি ভিক্ষা করেও আমার বাবার জন্য খাবার পাঠাই। কিছুদিন আগেও তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বাবার প্রাণ ভিক্ষা চেয়েছি আল্লাহর কাছে।’

‘আমার সন্তান যাকে আমি এই পেটে ধরেছি, সে অনেক সুন্দরী। আমি সুন্দরী না হলেও আমার মেয়ে অনেক সুন্দরী। সে নায়িকা। আমাকে ঘাড়ধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে বাসা থেকে বের করে দিয়েছে’- কাঁদতে কাঁদতে বলেন ওই নারী। ভিডিওতে তার এসব কথা শুনে আবেগ আক্রান্ত হয়ে পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

আনুমানিক ষাট ছুঁই ছুঁই বয়সী ওই নারী তার নিজের ও সঙ্গে থাকা মেয়ের নামও বলেননি। কোনো তথ্য পাওয়া যায়নি নারীর স্বামীর সম্পর্কেও। তবে ভিডিও ধারণকারী সমাজের মানুষের কাছে ওই নারী ও তার মেয়ের জন্য সাহায্যের আবেদন করেছেন। একটি বিকাশ নাম্বারও সেখানে দেয়া হয়েছে এই মা-মেয়েকে অর্থ পাঠানোর জন্য। নাম্বারটি ০১৯৫৬৮৪১৭৮১।

এদিকে অনেকে ভিডিওর নারীর বক্তব্য ও পরিচয় নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। তাদের একাংশের দাবি, ওই নারীর পরিচয় শনাক্ত হওয়া জরুরি। হতে পারে বিচারপতির সন্তান ও নায়িকা মা পরিচয় দিয়ে তিনিই মানুষকে ব্ল্যাকমেইল করছেন অর্থ আয়ের নতুন কৌশল হিসেবে। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের সুনজর প্রত্যাশা করছেন তারা।

ভাইরাল হওয়া সেই ভিডিও :

 

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »