1. themescell@gmail.com : admi2018 :
৩ ফেব্রুয়ারি, ২০২৬, সন্ধ্যা ৬:০৭
সংবাদ শিরোনাম :

৫২টি বসন্ত অতিক্রান্ত হওয়ার পরও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি জনগণ —মুফতি মাসুম বিল্লাহ

M A Mannan
  • আপডেট : ডিসেম্বর, ১৬, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ
  • 319 বার দেখা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ—এর নারয়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আজ স্বাধীনতার ৫২টি বসন্ত অতিক্রান্ত হওয়ার পরও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি জনগণ। সন্ত্রাস, খুন, গুম, দুর্নীতির মোহে আচ্ছন্ন হয়ে আছে গোটা সমাজ। মজুতদারি, কালোবাজারী, সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করতে সক্ষম হয়নি সরকার। জুলুম, নির্যাতনের শিকার হচ্ছে মানুষ। ৩০ লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর জুলুম নির্যাতনের কবল থেকে দেশকে রক্ষা করলেও বর্তমানে বিভিন্নভাবে জুলুমের শিকার হচ্ছে জনগণ।

আজ ১৬ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বিজয় র‌্যালিপূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

র‌্যালিপূর্বক সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, নগর সহ-সভাপতি ‍মুহা. নুর হোসেন,  জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জেলা ও নগর জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. মুহা. সাইফুল ইসলাম, জেলা ও নগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মুহা. ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি মুহা. যোবায়ের হোসেন ও এইচ এম রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি ওমর ফারুক ও মাও. হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও নগর সভাপতি যথাক্রমে আ. হান্নান ও মেহেদী হাসান, শিক্ষক ফোরাম জেলা সভাপতি ক্বারী রেজাউল করীম নগর সহ-সভাপতি মুহা. আমির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫২ বছর পরেও লড়াই করতে হচ্ছে। বিশেষকরে মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান আওয়ামী সরকার দেশের জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। রাতের আধাঁরে ভোট চুরি করে ক্ষমতা কুক্ষিগত করে অবৈধভাবে দেশ শাসন করছে এবং আগামী ৭ জানুয়ারি সেই একই পাঁতারা করার নীল নকশা আঁকছে। আমরা এই বিজয়ের দিনে সরকারকে বলতে চাই জাতীয় সরকারের অধীনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। আপনাদের দ্বারা দেশের উন্নয়ন হয়ে থাকলে জনগণ আবারো আপনাদেরকে ক্ষমতায় পাঠাবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন দিতে কেন আপনাদের ভয় আমরা জানতে চাই।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »