1. themescell@gmail.com : admi2018 :
৩ ফেব্রুয়ারি, ২০২৬, সন্ধ্যা ৭:১৮
সংবাদ শিরোনাম :

১ সেপ্টেম্বর থেকে পানির দাম ৫ শতাংশ বাড়ছে

M A Mannan
  • আপডেট : জুলাই, ৮, ২০২২, ৫:২৯ পূর্বাহ্ণ
  • 258 বার দেখা হয়েছে

একদিকে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি, অন্যদিকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু সব সমালোচনা এড়িয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সংস্থাটির বোর্ডসভায় পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ নিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার বাড়ানো হলো পানির দাম। এর আগে ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বর মিলে মোট দুই দফা পানির দাম বাড়ানো হয়েছিল। এ দুই দফায় আবাসিকে প্রতি ১ হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা (৩১ শতাংশ)। বাণিজ্যিকে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা (১৩ শতাংশ)।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এক হাজার লিটার পানির দাম ৪২ টাকা। সেপ্টেম্বর থেকে এ দামের সঙ্গে ৫ শতাংশ অতিরিক্ত যুক্ত হবে।

পানির দাম বাড়ানো সম্পর্ক ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ গণমাধ্যমকে বলেন, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

পানির দাম বাড়ানোয় ক্ষোভপ্রকাশ করেছেন ওয়াসা পানির মান নিয়ে সবসময় আলোচনা-সমালোচনা করা ব্যক্তি মিজানুর রহমান। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। এরমধ্যে বছর বছর পানির দাম বাড়াচ্ছে ওয়াসা। আবার ওয়াসার পানির মান নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। তিনি বলেন, মাস তিনেক আগে ঢাকায় ডায়রিয়ার প্রকোপ খুব বেড়েছিল। দেখা গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের অধিকাংশই জুরাইন, কদমতলী এলাকায়। এসব এলাকায় ওয়াসার নোংরা পানি খেয়েই মানুষের ডায়রিয়া হয়েছিল। এখনো আসা উচিত পানির দাম না বাড়িয়ে, পানির মান বাড়ানো।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »