1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৫
সংবাদ শিরোনাম :

শ্রমীকদের বেতন বোনাস দেয়ার দাবি জানিয়ে খেলাফত মজলিসের মহান মে দিবস পালন

M A Mannan
  • আপডেট : মে, ১, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ
  • 364 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: ঈদের পূর্বে গার্মেন্টস সহ সকল শ্রমিক ও কর্মচারীদের সম্পূর্ণ বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়ে মহান মে দিবস পালন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। পহেলা মে রোববার বিকেলে শহরের জামতলায় রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।

সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ.বি.এম সিরাজুল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ হিসেবে অন্যান্য সকল দিকের মতো শ্রমজীবী মানুষদের সব সমস্যার সার্বিক ও ন্যায়ানুগ সমাধানের দিকনিদের্শনা প্রদান করেছে। ইসলাম চায় শ্রমিক ও মালিকের সৌহার্দ্যমূলক পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে এমন এক বিধানের প্রচলন করতে, যেখানে দুর্বল শ্রেনীকে শোষণ-নিপীড়নে পিষ্ট করার জঘন্য প্রবণতা থাকবে না। শ্রমিকের অধিকারের ব্যাপারে ইসলাম যতটা গুরুত্ব দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম বা চিন্তাদর্শে তার নজির খুঁজে পাওয়া যাবেনা। তাইতো রাসূলুল্লাহ (সাঃ) শরীরের ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।

মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসেন, খন্দকার হাফেজ মুহাম্মদ আওলাদ ও মহানগর শাখার সহকারী সম্পাদক কামরুল হাসান পায়েল, জেলার প্রচার সম্পাদক মোহাম্মদ শরিফ ও ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিক-মালিক উভয় পক্ষ যদি ইসলামের প্রদর্শিত নীতিমালা অনুসরণ করে তাহলে একদিকে শ্রমিকদেরকে দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হবেনা অন্যদিকে মালিকরাও শ্রমিকদের শোষণ করার মানসিকতা থেকে বেরিয়ে আসবে। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং একে-অপরের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এজন্য শ্রমিকদের অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে হলে সম্মিলিতভাবে ইসলামী শ্রমনীতি অনুসরণের কোনো বিকল্প নেই। আসুন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা ইসলামী শ্রমনীতি কায়েমের আন্দোলনে শামিল হই এবং মেহনতী মানুষের আর্তনাদ ও আত্মচিৎকার বন্ধ করে তাদের মুখে হাসি ফুটাই। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »