1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ৩:১৭
সংবাদ শিরোনাম :

শিল্পী সমিতির নির্বাচনে জয়-পরাজয় এবং একজন নিপুণ

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ২১, ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ
  • 388 বার দেখা হয়েছে
১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে পরাজিত হয়েছেন সদ্য সাবেক হওয়া সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ। বিজয়ী সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক ডিপজলকে ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে নিপুণ ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। তারা দুজনও নিজেদের গলার মালা খুলে নিপুণকে পরিয়ে দিয়েছেন। শুধু এমন সৌহার্দ্য নয়, নিপুণের এই গণতান্ত্রিক মনোভাবে সবাই যেমন চমকিত হয়েছেন তেমনি হয়েছেন অভিভূত। সদ্য সাবেক হওয়া সভাপতি ইলিয়াস কাঞ্চনও শিল্পী সমিতির তারকাবহুল এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে নিপুণকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। নিপুণ এতো সহজে পরাজয় মেনে নিলেন কেন বা নিপুণ কি সত্যিই পরাজিত হয়েছেন। সকলে হিসাব করছেন নেপথ্যের স্বার্থসেবা কোন প্যানেলের কতোটা কাজে এসেছে। কারণ এই হিসাবের মধ্যে লুকিয়ে আছে আগামীর বীজ। যে ৪১টি ব্যালট বাতিল হয়েছে তাতে নিপুণের ভোট রয়েছে ২৬টি। তাতে ডিপজলের কয়টি ভোট আছে তার হিসাব পাওয়া যায়নি। তারপরও বাকি ১৫টি ভোট ডিপজলের ধরা হলেও ভোটের ব্যবধান থাকে মাত্র ৫টি। এটাকে ডিপজলের মতো প্রভাবশালী ও খ্যাতিমান ব্যক্তির কাছে নিপুণের হার বলা যায় না। একটি সূত্র বলেছে, নিপুণ হারবেন জেনেও তার সহকর্মী প্রার্থীদের মনোবল অটুট রাখার জন্য সাহস ও লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে গেছেন। আর নিপুণ এখানেই অনন্য।
এছাড়া কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিপুণ তার কমিটির সকলকে ধরে রাখতে পারলেন না কেন। তার কমিটির যারা অন্য প্যানেলে গিয়ে নির্বাচন করেছেন, তারা নিপুণের দুর্নামই করেছেন। কেউ বলেছেন, নিপুণ তাদের কাজ করতে দেননি। কেউ বলেছেন, নিপুণ তাদের সঙ্গে অসদাচরণ করেছেন ইত্যাদি। প্রকৃতার্থে ভালোমন্দ মিলিয়েই একজন মানুষ। নিপুণের নেতিবাচক দিক নেই এমনটা নয়। কিন্তু সেই নেতিবাচক দিক তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটাই দেখার এবং বুঝার বিষয়। ভবিষ্যতে নিপুণ যদি আবারও নেতৃত্বে আসতে চান, তাহলে তাকে সেসব থেকে বেরিয়ে আসতে হবে।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন হেলেনা জাহাঙ্গীর, আগের কমিটির বিতর্কিত নির্বাচন কমিশনার পীরজাদা হারুণ কিভাবে তার প্যানেলের প্রার্থী হলেন। অভিনেত্রী হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আগে কখনো শোনা যায়নি। এছাড়া জেসমিন আক্তারও ছিল নিপুণের জন্য ভোটারদের কাছে একটি নেতিবাচক ইস্যু। সব মিলিয়ে নিপুণ শিবিরে একটা অস্বত্বিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরও নিপুণের যে অগ্রগতি তাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »