1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ৩:১৪
সংবাদ শিরোনাম :

শাকিব-বুবলীর বিয়ে হয় নারায়ণগঞ্জে

M A Mannan
  • আপডেট : সেপ্টেম্বর, ৩০, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ
  • 497 বার দেখা হয়েছে

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল- কবে মা হলেন বুবলী? কে তার সন্তানের বাবা? এমন অনেক প্রশ্ন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান ও বুবলী সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে নিজেদেরকে সন্তানের বাবা-মা বলে উল্লেখ করেন তারা। তবে এতেই সব জল্পনার অবসান ঘটেনি। ভক্তদের কৌতুহল এখন শাকিব-বুবলীর বিয়ে নিয়ে। ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা?

এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেননি শাকিব-বুবলীর ঘনিষ্ঠরাও। নাম প্রকাশ না করার শর্তে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির ঘনিষ্ঠজনরা জানান, সন্তানের খবর প্রকাশ্যে আসলেও শাকিব-বুবলী কবে বিয়ে করেছেন, তা তারাও জানেন না।

তাদের ধারণা, ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী ঘরোয়াভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন তাদের সম্পর্ক ভালো চললেও দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছিলেন। যোগাযোগও কম ছিল তাদের মধ্যে।

এদিকে, সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তা একেবারেই সত্য নয় বলে দাবি করেছেন বুবলীর পারিবারিক সূত্র।

সূত্রটি জানিয়েছে, শাকিব খান ও শবনম বুবলীর বিচ্ছেদ হয়নি, এটা শতভাগ নিশ্চিত। তারা এখনো স্বামী-স্ত্রী। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ও ছবি এভাবে প্রকাশ্যে আনে না। তারা সন্তান নিয়ে ভালো আছেন।

বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়টি নিয়ে বুবলীও অবশ্যই গণমাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানায় সূত্রটি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »