1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ৩:১০
সংবাদ শিরোনাম :

মাদক সংক্রান্ত বিচারাধীন মামলা ৮২ হাজার ৫০৭: স্বরাষ্ট্রমন্ত্রী

M A Mannan
  • আপডেট : ফেব্রুয়ারি, ১৯, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ
  • 341 বার দেখা হয়েছে

বর্তমানে দেশের আদালতগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৮২ হাজার ৫০৭টি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে গত ৫ বছরে এ সংক্রান্ত ১০ হাজার ২৫৯টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিচারিক আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৮২ হাজার ৫০৭টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুসারে মাদকসহ আটক হওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করার বিধান রয়েছে। এ বিধানের আলোকে অধিদপ্তরের দায়ের করা মামলাগুলোর তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ৫ বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলার মধ্যে ১০ হাজার ২৫৯টি মামলা বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর আলোকে মহানগর দায়রা জজ, দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকার জন্য এক বা একাধিক এখতিয়ার সম্পন্ন আদালত নির্দিষ্ট করার বিধান রাখা হয়। বর্তমানে এ বিধানের আলোকেই আদালতে মাদক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »