1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১১
সংবাদ শিরোনাম :

‘ব্যবসার পরিস্থিতি’তে মজেছে নেটদুনিয়া

M A Mannan
  • আপডেট : আগস্ট, ১৪, ২০২২, ৩:০২ পূর্বাহ্ণ
  • 405 বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মূলধারার শিল্পীদের বাইরেও অনেকেই জনপ্রিয় হয়ে উঠছেন। বর্তমান ভাষায় যার নাম ভাইরাল। গান গেয়ে এবার ভাইরাল হলেন নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। তার গাওয়া র‌্যাপ সং ‘ব্যবসার পরিস্থিতি’ সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া এই গানে উঠে এসেছে একজন ব্যবসায়ীর করুণ পরিস্থিতি।

শুক্রবার (১৩ আগস্ট) গানটি প্রকাশ করে দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর নিজেই করেছেন আলী হাসান। গানটির ভিডিওতে অভিনয় করতেও দেখা গেছে তাকে।

গানটিতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। তাদের নিয়ে অসাধারণ ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র‌্যাপ গানটি। ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশ্যে আসতেই মাতিয়ে দিয়েছে পুরো দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের টাইমলাইনেও জায়গা করে নিয়েছে এই গানটি।

জানা গেছে, আলী হাসান নিজেও একজন ব্যর্থ হার্ডওয়্যার দোকানের মালিক ছিলেন। ৮ মাস আগে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। সেই অভাব আর অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরাল করার জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।

ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‌্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান, বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‌্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে বর্তমানে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার ইচ্ছা নেই তার। নিজের জীবন গোছাতে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন আলী হাসান।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »