1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ৩:০৯
সংবাদ শিরোনাম :

‘বিউটি সার্কাস’ আমার জন্য স্পেশাল একটি কাজ: জয়া

M A Mannan
  • আপডেট : সেপ্টেম্বর, ১৭, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
  • 431 বার দেখা হয়েছে

দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান বলেছেন, দেড় বছর পর আমার নতুন সিনেমা আসতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের। ‘বিউটি সার্কাস’ আমার জন্য স্পেশাল একটি কাজ।

বহুল প্রতীক্ষিত জয়া আহসানের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমীসহ আরও অনেকে।

ছবিটিতে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, অনেক সময় নিয়ে কাজটি করেছি। এ ছবির চরিত্রটিই আমাকে আগ্রহী করে তুলেছে কাজটি করতে। এখানে একজন সার্কাসের মেয়ে হিসেবে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। পরিচালক মাহমুদ দিদার অনেক গ্রামার মেনে কাজ করেন। তার নির্দেশ মেনে কাজ করেছি আমরা সবাই। দারুণ একটা টিম ছিল ছবিটির।

তিনি বলেন, আরও আগেই হয়তো এই ছবিটি মুক্তি পাওয়া উচিত ছিল। অবশেষে ছবিটি হলে আসছে এটাই স্বস্তির। আশা করছি, দর্শকের ভালো লাগবে। প্রথমবারের মতো সার্কাস নিয়ে কাজ হলো। সবাই দেখে মজা পাবেন। এ ছবিতে তৌকির আহমেদ ভাই, রাকায়েত ভাই (গাজী রাকায়েত) আরও অনেকের সঙ্গে অনেকদিন পর কাজ করা হয়েছে। সেই ‘গেরিলা’ ছবির পর আবার ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। এখানে আমাদের কেমিস্টটা ভিন্ন। দর্শক উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।

‘বিউটি সার্কাস’ আমার জন্য স্পেশাল একটি কাজ: জয়া

সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত পরিচালক মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাসে জয়া আহসান ছাড়াও আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

চলচ্চিত্রটিতে তিনটি গান ব্যবহার করা হয়েছে। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »