1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ৩:১৪
সংবাদ শিরোনাম :

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ১৭, ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ণ
  • 764 বার দেখা হয়েছে

চলতি মাসের শুরু থেকে ভারতে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত তিন দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে।

ভারতে করোনা এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড় কোটি মানুষ। করোনার সংক্রমণ রোধে কখনও লকডাউন, আবার কখনও কারফিউয়ের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারত সরকারকে।

তবে এর মাঝেও বহাল তবিয়তে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের খেলা। গত ৯ এপ্রিল থেকে শুরু হয়ে এরই মধ্যে চেন্নাই ও মুম্বাইয়ের মাঠে গড়িয়েছে টুর্নামেন্টের ৮টি ম্যাচ। করোনা সতর্কতার কথা মাথায় রেখে এবার শুধু ছয়টি ভেন্যুতে খেলা রেখেছে আয়োজকরা।

যার মধ্যে অন্যতম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায় অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আগামী ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত আইপিএলের প্রথম পর্বের ৮টি ম্যাচ হবে আহমেদাবাদে। পরে প্লে-অফ পর্বের ম্যাচ চারটিও হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে।

সে লক্ষ্যে এরই মধ্যে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আহমেদাবাদ স্টেডিয়ামটি। বায়ো সিকিউর বাবল তৈরির জন্য প্রথম ম্যাচের ১৪ দিন আগেই জনসাধারণের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে মাঠটি। এখন শুধুমাত্র মাঠকর্মীরা বাদে কেউই স্টেডিয়াম প্রাঙ্গনে আসতে পারবেন না।

শুধু তাই নয়, করোনা প্রাদুর্ভাবের কারণে মাঠের কর্মী ও কর্মকর্তার সংখ্যাও এক-তৃতীয়াংশে নামিয়ে এনেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) কর্মকর্তা, সংগঠক, কারিগরি ও মাঠকর্মী মিলিয়ে শুধুমাত্র ৬০ জনকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

জিসিএ’র যুগ্ম সম্পাদক অনিল প্যাটেল ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টকে বলেছেন, ‘চলতি সপ্তাহের শুরুতে (ভারতে সপ্তাহের শুরু হয় সোমবার থেকে) স্টেডিয়ামটি বন্ধ করে দেয়া হয়েছে। আমরা এখন এক-তৃতীয়াংশ কর্মী দিয়ে সব কাজ পরিচালনা করছি। মাঠের চারটি প্রবেশদ্বারের মধ্যে মাত্র একটি খোলা রাখা হয়েছে।’

আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। এছাড়া দিল্লি ক্যাপিট্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচও রয়েছে এই মাঠে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »