1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৫
সংবাদ শিরোনাম :

নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইলে…

M A Mannan
  • আপডেট : ফেব্রুয়ারি, ৮, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
  • 517 বার দেখা হয়েছে

প্রতিনিয়ত নিজের যত্ন নেওয়া, নিজেকে একটু একটু করে উন্নত করে তোলার মাধ্যমেই অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন! আকর্ষণীয় হবার মাধ্যম কিন্তু শুধুমাত্র শারীরিক ভাবেই নয়।

মানসিক ও বুদ্ধিদীপ্ত দিক দিয়েও নিজেকে মানুষের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক কিছু অভ্যাসের বিষয়ে, যেগুলো আপনাকে আকর্ষণীয় করে তুলতে সহায়তা করবে-

গভীরভাবে মানুষের সঙ্গে মেশা…
আমরা এমন মানুষের সঙ্গে আত্মীয়তা ও বন্ধুত্ব করতে পছন্দ করি যাদের সঙ্গে মনের মিল রয়েছে।

নিজের ব্যাপারে কিছু বলার পরিবর্তে অন্যের ব্যাপারে জানার আগ্রহ পোষণ করুন। একই সঙ্গে মনোযোগ দিয়ে তার কথা শুনুন। নিজেই নিজেকে প্রশ্ন করুন, বাড়িতে একাকী অবস্থানের সময় তিনি কেমন ব্যবহার করেন কিংবা তার স্বপ্ন এবং লক্ষ্য কী?বন্ধুত্বকে গুরুত্ব দিন
প্রকৃত বন্ধুরা কখনই আপনাকে ছেড়ে যাবে না। সেজন্যে বন্ধুত্বকে যত্ন করে আগলে রেখে সেটিকে ভালোবাসাপূর্ণ সম্পর্কে রূপ দিন। কারণ বিপদের দিনে প্রকৃত বন্ধুই আপনার পাশে থাকবে।

বর্তমান নিয়েই ভাবুন 
আমরা সর্বদাই ভবিষ্যতে কী হবে-তা নিয়ে ভাবি। কিন্তু নিজেকে গভীরভাবে উপলব্ধি করার সর্বোত্তম উপায় হচ্ছে বর্তমানে কি আছে তা নিয়েই মেতে ওঠা। এই মুহূর্তে যা কিছু যেভাবেই হচ্ছে সেগুলোকে ঠিক সেভাবেই গ্রহণ করা।

নিয়মিত শরীরচর্চা করুন
শরীরচর্চা শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ফিট থাকতে সাহায্য করে। এতে আত্মবিশ্বাসও বাড়ে। নিয়মিত ব্যায়ামের ফলে সুস্থ শরীরের পাশাপাশি মনও সতেজ থাকবে। যা আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে আরও আকর্ষণীয় করে দেবে।

সুষম খাবার গ্রহণ করুন
সুষম খাদ্য গ্রহণ করলে আপনার ত্বক সতেজ ও লাবণ্যময় থাকবে। এমন ত্বকের অধিকারী হতে পারলে আপনি নিশ্চিন্তভাবে অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন।

নিজেকে জানুন
আপনি কী-তা জানুন। সক্রেটিসের কথায়, ‘নো দাই সেলফ’। অন্যকে বুঝার আগেই নিজেকে জানুন। মানুষ হিসেবে সৎ, কর্মঠ এবং পরিশ্রমী হয়ে উঠুন। এতে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টির পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়ে যাবে বহুগুণে।

সব সময় মাথা উচু করে বাচুন। অন্যের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলুন এবং নিজেকে সর্বদা উচ্চ স্থানে রেখে চলুন।

পর্যাপ্ত ঘুমের অভ্যাস করুন
নিয়ম মেনে ঘুমোলে আপনি বিশ্রামের ভালো সময় পাবেন, এতে করে ত্বক ও সুস্থ এবং সতেজ থাকবে। আপনার দৃষ্টিশক্তিও উন্নত রুপ ধারণ করবে। রাগ, প্রতিহিংসা, ক্ষোভ ইত্যাদি আবেগের সঙ্গে আপনি ভালোমত খাপ খাওয়াতে পারবেন।

 

মডেল: মাইহার মিম

মাহেরাস মেকওভার বিউটি সেলুন এন্ড ট্রেনিং সেন্টার।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »