1. themescell@gmail.com : admi2018 :
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১:৩৫
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জ-৩: বিএনপিতে কোন্দল, কপাল খুলতে পারে জামায়াত প্রার্থীর

M A Mannan
  • আপডেট : ফেব্রুয়ারি, ১০, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
  • 2 বার দেখা হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। ফলে বহুল কাঙ্ক্ষিত ভোটের লড়াই এখন শুধু সময়ের অপেক্ষা। তবে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে লড়াই হবে মূলত বিএনপি, জামায়াতে ইসলামী ও দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

তবে ভোটাররা বলছেন, এই আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। ফলে ভাগ হয়ে যাবে বিএনপির ভোট। এই সুযোগে প্রথমবারের মতো বাজিমাত করতে চায় জামায়াতে ইসলামী।

নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া, স্বতন্ত্র
রেজাউল করিম (ঘোড়া) ও মুহাম্মদ গিয়াসউদ্দিন (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ (হাতপাখা), খেলাফত মজলিসের শাহজাহান (রিকশা), গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস (মাথাল), গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী (ট্রাক), জনতার দলের আব্দুল করীম মুন্সি (কলম), বাংলাদেশ খেলাফত আন্দোলননের আতিকুর রহমান নান্নু মুন্সী (বটগাছ) এবং এবি পার্টির আরিফুল ইসলাম (ঈগল)। আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।

ভোটার সানজিদা আক্তার শোভা জাগো নিউজকে বলেন, ‌‘আমি প্রথমবারের মতো ভোটে দেবো। তবে ছাত্রদের মধ্য থেকে যেহেতু কোনো প্রার্থী নেই, তাই ছাত্রদের সমর্থকদের ভোট দেবো।’

রোমান আহমেদ নামের আরেক যুবক বলেন, ‘প্রার্থীদের মধ্যে গিয়াসউদ্দিন, রেজাউল করিম, মান্নান আর ইকবাল হোসেন আমাদের চেনা। এবার আমরা যোগ্য এবং সৎ মানুষকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখছি। ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।’

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমি মাঠে কাজ করছি। ভোটাররা আমাকে ব্যাপক সাড়া দিচ্ছেন। আল্লাহ তায়ালা যদি চান আমি নির্বাচিত হবো।’

এ বিষয়ে জানতে বিএনপি মনোনীত আজহারুল ইসলাম মান্নান এবং স্বতন্ত্র রেজাউল করিমের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »