1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৭
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে আটশত পরিবারে গোশত পৌঁছে দিলো খেলাফত মজলিস

M A Mannan
  • আপডেট : জুন, ৩০, ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ণ
  • 464 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: যারা কোরবানির সামর্থ্য রাখেনা এবং কারো কাছে হাতও পাততে পারে না ঈদুল আযহা উপলক্ষে উপহার হিসেবে এমন অস্বচ্ছল আটশত পরিবারে গরুর মাংস পৌঁছে দিয়েছে নারায়ণগঞ্জ খেলাফত মজলিস। ৩০ জুন শুক্রবার সকাল থেকেই প্রতি বছরের ন্যায় এবারও প্রায় দশ লক্ষাধিক টাকায় কেনা গরু দিয়ে আটশত পরিবারে বিশেষ কোরবানি ও গোশত বিতরণ কর্মসূচী পালন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে জেলা সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েলের নিজ বাড়ীতে মহানগর ও ফতুল্লা থানা শাখা এবং বন্দরের লক্ষণখোলায় পৃথকভাবে মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইনের নেতৃত্বে তাঁর নিজ বাড়ীতে এ কোরবানির আয়োজন করে খেলাফত মজলিস। সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের তত্ত্বাবধানে এবং মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ এর নেতৃত্বে এ কার্যক্রমে বিশেষ দায়িত্বে ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, জেলার সহ-সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। গোশত বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি ও শ্রমিক মজলিসের মহানগর সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর শ্রম সম্পাদক আব্বাস সিকদার, মহানগর প্রচার সম্পাদক ও ইসলামী যুব মজলিসের মহানগর আহবায়ক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল সম্পাদক সাঈদ হাসান নুর প্রমুখ।

এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির কারণে মানুষ আজ দিশেহারা হয়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। খেলাফত প্রতিষ্ঠিত হলেই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং তারা প্রকৃত ঈদের আনন্দ অনুভব করতে পারবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »