1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৩
সংবাদ শিরোনাম :

জমকালো আয়োজনে মানব কল্যাণ পরিষদের সাধারণ সভা ও মানবিক উৎসব অনুষ্ঠিত

M A Mannan
  • আপডেট : জুন, ১, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
  • 477 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের সাধারণ সভা ও মানবিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বুধবার দিনব্যাপী নারায়ণগঞ্জের চৌরঙ্গী পার্কের ফ্লোটিং রেস্টুরেন্টে এই উৎসব অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মানবিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুব আলম ও সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক। সংগঠনের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহআলম তালুকদার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার।


মানবিক উৎসবে আত্মকর্মসংস্থানের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে মাশরুম চাষ ও মৎস্য চাষের প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয় প্রায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে। এছাড়া স্বেচ্ছাসেবীদের পুরস্কৃত করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর মানব কল্যাণ পরিষদের ২০২৩-২০২৫ সেশনের দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ কমিটির ঘোষণা করেন সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। নতুন কমিটিতে এম এ মান্নান ভূঁইয়া চেয়ারম্যান ও মোঃ নিজাম উদ্দিন মহাসচিব হিসেবে পুনরায় নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন ভূইয়া, যুগ্ম মহাসচিব মোঃ মেহেদী হাসান, অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, আইন বিষয়ক সচিব এ্যাডভোকেট শাহ মোঃ আলমগীর কবির, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, শিক্ষা বিষয়ক সচিব মাকসুদা পারভিন পান্না, প্রচার ও দপ্তর সচিব মনোয়ার হোসেন সানি ও কার্যনির্বাহী সদস্য ইফতেসাম।

পরিশেষে নব নির্বাচিত কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্যরা আগামী দিনগুলিতে মানবিক গুণাবলীতে মানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনা করে সাধারণ সভা ও মানবিক উৎসবের সমাপ্তি ঘটে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »