1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, রাত ১:২০
সংবাদ শিরোনাম :

গরমে বাইকের যেভাবে যত্ন নেবেন

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ২১, ২০২৪, ২:০২ অপরাহ্ণ
  • 452 বার দেখা হয়েছে

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। নিজের যেমন গরমে বাড়তি যত্ন নেন, তেমনি শখের বাইকেরও যত্নের প্রয়োজন। অত্যধিক গরমে বাইক চালানো কিন্তু বিপজ্জনক হতে পারে। অসতর্ক হলেই মুহূর্তে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। তাই গ্রীষ্মকালে বাইক-স্কুটারের ওপর বাড়তি নজর দেওয়া উচিত। বিশেষ ভাবে কয়েকটি পার্টস যেমন টায়ার এবং ফুয়েল ট্যাংক।

বেশি রোদে বাইক পার্ক করে রাখবেন না। হালকা রঙের কাপড়ে বাইক ঢেকে রাখুন। দীর্ঘ যাত্রার জন্য পর্যাপ্ত বিরতি নিন। দেখে নিন গরমে বাইকের কীভাবে যত্ন নেবেন-

বাইকের কুল্যান্ট

গরমের সময় বাইকের কুল্যান্ট ঠিক আছে কি না দেখে নিন। কুল্যান্ট হলো এক ধরনের তরল যা বাইকের ইঞ্জিনের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যানবাহনের জন্য কুলিং সিস্টেম হিসেবে কাজ করে এই পদ্ধতি। অ্যান্টিফ্রিজ এবং পানির মিশ্রণে তৈরি এই তরল গরমকালে বাইক সুরক্ষিত রাখে।

ইলেকট্রিক পার্টস

গরমের দাবদাহে এসে বাইকের ইলেকট্রিক পার্টস ক্ষতি হতে পারে। কমিউটার মোটরসাইকেল হোক অথবা স্পোর্টস বাইক সব রকম টু হুইলারে থাকে একাধিক ইলেকট্রিক পার্টস। তাই রাইড করার সময় অতিরিক্ত ফিউজ সঙ্গে রাখতে পারেন।

টায়ার

গরমকালে টায়ার প্রেশার সাধারণ সময়ের থেকে একটু কম রাখার পরামর্শ দেওয়া হয়। বাইকের চাকায় যদি বাতাসের বেগ বেশি থাকে তাহলে তা গরমকালে ফেটে যেতে পারে। হাই স্পিডে বাইক চালানোর সময় যেহেতু চাকা সরাসরি রাস্তার সংস্পর্শে আসে তখন অত্যধিক হিট তৈরি হয়। তাই সাবধান না থাকলে টায়ার ক্ষতি হতে পারে এবং বাইক স্কিড খেয়ে যেতে পারে।

ফুয়েল ট্যাংক

এসময় ফুয়েল ট্যাংকের দিকে বাড়তি নজর দিন। মনে রাখতে হবে, গরমের সময় ফুয়েল ট্যাংক সম্পূর্ণ ভরা উচিত নয়। কারণ তাপ সৃষ্টি হলে পেট্রল কিংবা ডিজেল দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রীষ্মকালে ফুয়েল ট্যাংক ভরা থাকলে জ্বালানি উপচে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গরমকালে ফুয়েল ট্যাংক অর্ধেক অথবা চার ভাগের তিন ভাগ ভরার চেষ্টা করুন।

চেইন লুব্রিকেট

গরমের সময় বাতাসে ধুলাবালি একটু বেশি থাকে। তাই কিছুদিন পর পর বাইকের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার পরামর্শ দেয় বিশেষজ্ঞরা। এটি করার ফলে বাইক আরও মসৃণ ভাবে চালানো যায়। লুব্রিকেটিং করার আগে বাইকের সব মোটর পার্টস অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, টাটা ক্যাপিটাল

লাইফস্টাইল মডেল: আফিয়া রোজা

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »