1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৪
সংবাদ শিরোনাম :

কলাকুশলীদের সঙ্গে ‘হাওয়া’ দেখবেন ‘কালা পাখি’ গানের গীতিকার

M A Mannan
  • আপডেট : আগস্ট, ৪, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ
  • 321 বার দেখা হয়েছে

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। ছবিটি বেশ কিছু রেকর্ড করে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক সপ্তাহের সাফল্যের পর ৫ আগস্ট থেকে আবারও ৪১ হলে চলবে ছবিটি। ব্যতিক্রমী পোস্টার, ট্রেলার ও ‘কালা পাখি’ গান দিয়ে মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে ছবিটি। মুক্তির পরও দর্শকের জোয়ার এসেছে।

‘হাওয়া’র প্রচারণার মূল অনুষঙ্গ ছিল ‘কালা পাখি’ গানটি। এ গানের পেছনের মানুষটি হাশিম মাহমুদ। যিনি এ গানটির সুরকার-গীতিকার। সিনেমা মুক্তি পেলেও অসুস্থতার কারণে তা তিনি দেখতে পারেননি।

এবার ছবিটির বিশেষ প্রদর্শনীতে হাজির হতে নিজ বাড়ি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসবেন তিনি। (৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় ছবির কলাকুশলীদের সঙ্গে বসে দেখবেন চলচ্চিত্রটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘হাওয়া’ ছবির সংশ্লিষ্টরা। ‘কালা পাখি’ গানের গায়ক ও অভিনেতা আরফান মৃধা শিবলু বলেন, ‘হাশিম ভাই শারীরিকভাবে অসুস্থ। নারায়ণগঞ্জে বাড়ি হওয়ায় এখন ঢাকায় খুব একটা আসেন না। তবে আমরা সবাই অনুরোধ করেছি ছবিটি দেখার জন্য। সব ঠিক থাকলে তিনি আগামীকাল আমাদের সঙ্গে সিনেমাটি দেখবেন।’

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »