1. themescell@gmail.com : admi2018 :
২৩ মার্চ, ২০২৬, ভোর ৫:১৬
সংবাদ শিরোনাম :

অংকুর’ এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

M A Mannan
  • আপডেট : সেপ্টেম্বর, ২৮, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ
  • 387 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘অংকুর” নারায়ণগঞ্জ জোন আয়োজিত সীরাতুন্নবী সা. প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অংকুরের কেন্দ্রীয় সহ পরিচালক ও নারায়ণগঞ্জ জোন পরিচালক মুহাম্মাদ শরীফ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবুব মোর্শেদ।

অনুষ্ঠান শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দীন।

মুফতী শেখ শাব্বীর আহমাদের সাবলীল উপস্থাপনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইলিয়াস আহমদ, দারুল উলুম দেওভোগ মাদ্রাসার প্রধান মুফতী মামুনুর রশীদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সিদ্ধিরগঞ্জ মুজিববাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা গোলাম রব্বানী, বিশিষ্ট শিল্পী ও নাট্য পরিচালক অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু, দাবানল শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা কাউসার আহমদ সোহাইল, অংকুরের সহকারী পরিচালক এবিএম শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক খন্দকার মুহাম্মাদ ইউনুস, ফুলের হাসি পাঠক ফোরাম নারায়ণগঞ্জের পরিচালক শরীফ মাহমুদ।

পুরো অনুষ্ঠানের বেশিরভাগ সময়ই ইসলামী ও দেশাত্মবোধক গান গেয়ে মাতিয়ে রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর যোবায়ের বখতিয়ার, শহীদুল ইসলাম সামী, হাফেজ জুনাঈদ আহমাদ প্রমুখ।

পরিশেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কারের সাথে সার্টিফিকেট পেয়ে আরো উজ্জীবিত হয়ে উঠে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »