1. themescell@gmail.com : admi2018 :
১৬ মার্চ, ২০২৬, সন্ধ্যা ৬:১১
সংবাদ শিরোনাম :

ধর্মের টানে অভিনয়-মডেলিং ছাড়লেন ঈশিকা

M A Mannan
  • আপডেট : এপ্রিল, ১১, ২০২২, ৪:১৭ অপরাহ্ণ
  • 355 বার দেখা হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় মুখ ঈশিকা খান অনেকদিন ধরেই শোবিজে অনুপস্থিত। তাকে দেখা যাচ্ছে না নাটক, বিজ্ঞাপনে বা কোনো অনুষ্ঠান উপস্থাপনায়। জানা গেছে, ইসলামের পথে নিজেকে পুরোপুরি মনোনিবেশ করেছেন এ মডেল-অভিনেত্রী। যে কারণে অভিনয় জগতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংসার ও ধর্ম নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

সম্প্রতি ঈশিকা গণমাধ্যমকে বলেন, ‘আমি অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সে সময়টা এখন আর নেই। একেবারেই মিডিয়া ছেড়ে দিয়েছি। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি। এদিকে বাচ্চারা বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেওয়া এখন আমার প্রধান কাজ।’ গত কয়েক মাস ধরেই ঈশিকার পরিবর্তন লক্ষ্যণীয়। নিয়মিত বোরকা ও হিজাব পরছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার সাম্প্রতিক প্রকাশিত ছবি ও পোস্ট থেকে বোঝাই যাচ্ছে, নিজেকে পুরোপুরি ইসলামের পথে পরিচালিত করার প্রত্যয়ী তিনি। ইনস্টাগ্রামে ঈশিকার ১৭ লাখের বেশি অনুসারী রয়েছে। সেখানে তিনি নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন। সেখানে তার সাম্প্রতিক সব পোস্টেই তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ভক্তরাও তার এই পরিবর্তন ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর বিয়ের আগ পর্যন্ত উপস্থাপনা ও অভিনয়ে টানা কাজ করেছেন। ২০১৬ সালে বিয়ের পর স্বামীর ব্যবসাক্ষেত্র লন্ডনে থিতু হন ঈশিকা।  এরমধ্যেও দেশে এসে বিভিন্ন নাটকের শুটিং করেছেন।

তবে এবার অভিনয় ও মডেলিংকে একেবারে ‘না’ জানিয়ে দিলেন ঈশিকা। স্বামী-সন্তান নিয়ে বর্তমানে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন ঈশিকা। এর আগে টেলিভিশনের জনপ্রিয় মুখ অ্যানি খানও ইসলামের পথে এসে অভিনয় ছাড়েন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »