1. themescell@gmail.com : admi2018 :
২২ মার্চ, ২০২৬, রাত ৮:৪৭
সংবাদ শিরোনাম :

দলিল লিখকদের বসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস: রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শনে মহাপরিদর্শক

M A Mannan
  • আপডেট : আগস্ট, ২০, ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ
  • 486 বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আঙ্গিনায় দলিল লিখকদের বসার দাবীতে নতুন ভবন নির্মাণর আহ্বান জানিয়ে আসছিল নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখকরা। এই দাবীর প্রেক্ষিতে ১৮ আগষ্ট বেলা ১১টায় ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (মহাপরিদর্শক) শহীদুল আলম ঝিনুক নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স পরিদর্শন করে দলিল লিখকদের বসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। মহা পরিদর্শকের আশ্বাসে নারায়ণগঞ্জের দলিল লিখকদের তিনটি সমিতির নেতৃবৃন্দ আশার প্রহর গুনছে।

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক, নারায়ণগঞ্জ সদর দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কলিম উল্লাহ, ফতুল্লা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (মহাপরিদর্শক) শহীদুল আলম ঝিনুককে রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সম্পূর্ণ আঙ্গিনা সুদৃঢ়ভাবে দেখান এবং আর্থিক নিরাপত্তাসহ কার্য সম্পাদনের জন্য খালি জায়গার মধ্যে দলিল লিখকদের বসার ব্যবস্থার জন্য জোর তাগিদ দেন। এ সময় শহীদুল আলম সবকিছু ঘুরে দেখে সমিতির প্রতি সন্তোষ প্রকাশ করে দ্রুত বসার জন্য ব্যবস্থা করবেন বলে আশ^স্ত করেন এবং তিনি মন্ত্রী মহোদয় ও সচিবদের সাথে পরামর্শ করে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে সবাইকে অবগত করেন। তিনি রেকর্ডরুম পরিদর্শন করে বলেন নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে কোন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও হুমকী দিয়ে সতর্ক বার্তা দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এ সময় জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার সহ কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তার এই কথায় চুপসে যান।

উল্লেখ্য সাংবাদিকরা মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক ও জেলা রেজিস্ট্রার জিয়াউল হকের বক্তব্য নিতে চাইলে তারা সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে মহাপরিদর্শকের আশ্বাসে দলিল লিখকরা আশ্বস্ত হলেও উপর মহলের সিদ্ধান্তের বিষয় নিয়ে তারা চিন্তিত। কিন্তু ২০১৪ সালের সরকারি প্রজ্ঞাপন ও দলিল লিখকদের লাইসেন্স এর পাতায় দলিল লিখকদের বসার ব্যবস্থার কথা উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যত কোন ব্যবস্থা নিচ্ছে না। যার দরুন দলিল লিখকরা আন্দোলনে যাচ্ছে। বর্তমানে দলিল লিখকরা সরকারি নিয়ম নীতি এবং প্রজ্ঞাপন সহ আইন মন্ত্রীর কথার বাস্তবায়ন চায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »