1. themescell@gmail.com : admi2018 :
৫ ফেব্রুয়ারি, ২০২৬, বিকাল ৩:০৯
সংবাদ শিরোনাম :

উচ্ছেদ হচ্ছে গোদনাইল পদ্মা ডিপোর সংযোগ সড়কে অবৈধ তেলের দোকান

M A Mannan
  • আপডেট : মার্চ, ৩১, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ
  • 460 বার দেখা হয়েছে

বিমানের জ্বালানী সহ সকল প্রকার তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষে ডিএনডি’র প্রধান সড়ক হতে পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেড এর গোদনাইল ডিপোর মেইন গেইট পর্যন্ত সংযোগ সড়কের দুই পার্শ্বের অবৈধ ভাবে গড়ে ওঠা তেলের দোকানগুলো উচ্চেদ এবং সড়ক যানজট মুক্ত রাখার জন্য গোদনাইল ডিপোর ব্যবস্থাপক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। গত ২৩ মার্চ উচ্ছেদের অভিযোগ পত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার, র‌্যাব-১১ অধিনায়ক, এনএসআই এর উপ-পরিচালক ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার প্রতি অনুলিপি প্রদান করেছে। যার গোদনাইল ডিপোর সূত্র নং-২৮.২২.৬৭৫৮.৬৩৪.১২.০০২.২১।

লিখিত আবেদনে জানা যায়, পদ্মা ওয়েল কোম্পানী লিমিটেড এর গোদনাইল ডিপোটি রাষ্ট্রীয় কে.পি.আই এর অন্তর্ভূক্ত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। গোদনাইল ডিপোতে প্রতিদিন প্রায় ৩৭০-৩৮০টি ট্যাংকলরী আসা-যাওয়া করে। উক্ত ট্যাংকলরী অবাধে যাতায়াত করার জন্য মুল রাস্তা হবে ডিপো পর্যন্ত কোম্পানীর নিজস্ব রাস্তা রয়েছে কিন্তু স্থানীয় কিছু লোকের কারণে ডিপোর মেইন গেইট হতে প্রধান সড়ক (ডিএনডি) রাস্তার দুই পাশে অনেকগুলো অবৈধ তেলের দোকান রয়েছে। যাদের কারণে ট্যাংকলরী চলাচলে বিঘœ ঘটে।

এছাড়াও রাস্তার দুইপাশে কিছু ট্যাংকলরীর মালিক জোরপূর্বক রাস্তার ওপর গাড়ী পার্কিং এবং মেরামতের কাজ করে। প্রতিদিন সকালে বিমান বন্দরের জন্য বোঝাইকৃত জেট এ-১ বহনকারী ট্যাংকলরী সমূহ চলাচলে বাধাগ্রস্থ হয়। আরও জানা যায়, এই সড়কে প্রায় অর্ধশতাধিক অবৈধ তেলের দোকান গড়ে ওঠায় আশেপাশের লোকজনসহ ডিপোটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় যে কোন ধরণের দূর্ঘটনা ঘটারও আশংকা রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী মেঘনা ডিপো সংলগ্ন ভয়াবহ অগ্নিকান্ডই তা প্রমাণ করে।

এছাড়াও পরিবেশেরও ভারসাম্য নষ্ট হচ্ছে। গোদনাইল ডিপোর ব্যবস্থাপক (পরিচালন) মোঃ শাহজাহান কবির চৌধুরীর ২২ মার্চ স্বাক্ষরিত অবৈধ তেলের দোকান উচ্ছেদের আবেদনটি ২৩ মার্চ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌছে। যার নং-৪৫৯৯। পরবর্তীতে আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২৫ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পৌছে। যার নং-১০৪১।

উল্লেখিত উচ্ছেদের আবেদনটি বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)র কাছে রয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় এলাকাবাসী পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে প্রশাসন সূত্র বলছে, গোদনাইল ডিপো কর্তৃক আবেদনটির বিষয়ে পর্যবেক্ষন করা হচ্ছে এবং তদন্ত সাপোক্ষ যথাসময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »