1. themescell@gmail.com : admi2018 :
৫ ফেব্রুয়ারি, ২০২৬, সকাল ৭:২৭
সংবাদ শিরোনাম :

উগান্ডায় প্রেসিডেন্ট প্রার্থী আটকের পর ব্যাপক সংঘর্ষে বহু হতাহত

M A Mannan
  • আপডেট : ডিসেম্বর, ১৫, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ
  • 677 বার দেখা হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শুরু হয়েছে তীব্র সহিংস বিক্ষোভ। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ববি ওয়েইনকে আটক করার পরই শুরু হয় এ বিক্ষোভ। পুলিশ জানিয়েছে, নির্বাচনী প্রচারণার সময় করোনার বিস্তার ঠেকানো সংক্রান্ত বিধিনিষেধ ভাঙায় ববি ওয়েইনকে গ্রেফতার করা হয়েছে।

এর পরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, এই সংঘর্ষে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু বিক্ষোভকারী। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

ওয়েইনকে আটকের করার খবর দ্রুত ছড়িয়ে পড়লে রাজধানী কাম্পালা ও অন্য শহরগুলোতে শুরু হয় প্রতিবাদ। বিশেষ করে তরুণ ও যুবকরা রাস্তায় নেমে পড়ে ট্র্যাফিক আটকে আগুন ধরিয়ে অবরোধ করতে শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি ছিল, অবিলম্বে ববি ওয়াইনকে মুক্তি দিতে হবে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে, সেনা ও পুলিশ নেমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। তারা কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং গুলি চালায়।

পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, পূর্ব উগান্ডায় প্রচারণার সময় ববি করোনাবিধি ভেঙেছেন। তাই তাকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ কমিশনার বলেছেন, উগান্ডার রাজনীতিকরা করোনাবিধি ভেঙে মানুষকে মিছিল করতে বলছেন, জনসভা করছেন। এর ফলে করোনার বিস্তার ছড়াচ্ছে।

ওয়াইন রীতিমতো জনপ্রিয়। তিনি পপ স্টার ছিলেন। এর পর হয়েছেন এমপি। এখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি মনোনয়নপত্র পেশ করার পরেই তাকে গ্রেফতার করা হয়। তিনি অত্যন্ত শক্তিশালী প্রার্থী। পপ স্টার হওয়ার কারণে তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো খবর

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্রিকেট চ্যাম্পিয়ন খেলোয়ারদের অভিনন্দন

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর 

মার্জিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওয়়ার্ড আওয়ামী লীগের মতবিনিময়

আকিফের স্মরণে খেলাফত মজলিসের দোআ মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের উৎপাত: আতঙ্কিত অভিভাবক মহল

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

সাবেক বিচারপতির মেয়ে ও নায়িকার মা ভিক্ষা করছেন ঢাকার পথে পথে

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গরীবদের চিকিৎসা সহায়তা বিতরণ

পেট্রোল ও অকটেনে ভেজাল তেলের বিরুদ্ধে গোদনাইল পদ্মা ডিপো ট্যাংকলরী শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দোশে ছেরে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলীত হয়

বগুড়া জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

মাস্ক এখন যে কারণে জরুরি
শেখ আনোয়ার

বসার জায়গা নেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রার অফিসে: ভবন নির্মাণের দাবীতে দলিল লিখকরা

রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

বোয়েসেলের মাধ্যমে এক বছরে ১২ হাজার দক্ষ কর্মী নেবে জর্ডান

করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের

বাংলাদেশে মূর্তি সংস্কৃতির স্থান হবে না – ছাত্র মজলিস সভাপতি

নারায়ণগঞ্জে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ প্রথমা টিভি
Theme Developer Hostcell
Translate »